ভাণ্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘ ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে দক্ষিণ ভাণ্ডারিয়া বামুনের হাওলা ঐতিহ্যবাহী শ্রীগুরু সঙ্ঘ মন্দির প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবছরও সোমবার (১১মে) থেকে শুরু করে আগামী শনিবার (১৬মে) পযর্যন্ত ৬দিন ব্যপি ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গন থেকে সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ছবি,সঙ্ঘের পতাকা এবং বাদ্যবাজনাসহ নারী-পুরষ ভক্তদের সমন্বয়ে এক মঙ্গল শোভাযাত্রা বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে উৎসব উদ্যাপন কমিটির সভাপতি শ্রী মনিতোষ কর্মকার,সাধারণ সম্পাদক শ্রী শিশির দত্ত,শিশু তোষ কর্মকার,পার্থ ব্রহ্ম,পলাশ কর্মকার,বিজন দাস,নান্টু সিংহ,বিশ্বজিত ব্রহ্ম,উপদেষ্টা মন্ডলির মধ্যে শ্রী জগদিস চন্দ্র রায়,শ্রী শেখর সরকারসহ অন্যরা অংশনেন।
৬দিন ব্যপি অনুষ্ঠানে পর্যায়ক্রমে গতকাল রাতে শ্রীমদ্ভাগবত পাঠ করেন, গোপীনাথ দাস ব্রহ্মচারী। এছাড়া অনুষ্ঠান পরিক্রমায় আজ মঙ্গলবার প্রাতঃকালীন প্রার্থনা ও শ্রীগুরু বন্দনা,শ্রীশ্রী গীতাপাঠ ও গুরুগীতা পাঠ,শ্রীশ্রী গুরুদেবের পাদুকা উৎসব অঙ্গনে আনয়ন,জাতীয় ও সঙ্ঘ পতাকা উত্তোলন,ধর্মীয় সংগীত, শ্রীমদ্ভাগবত পাঠ এবং রাত ১১টা ১মিনিটে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪প্রহর অখন্ডতারকব্রহ্ম মহানাম সংকীর্তন। বিরতিহীন এ নাম সংকীর্তন পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত কির্ত্তুনীয়া দলের মধ্যে শ্রী ভক্ত নরোত্তম সম্প্রদায়,বৃন্দাবন সম্প্রদায়,মোহন লাল সম্প্রদায়,বলদেব জিউ সম্প্রদায় এবং শ্রী সত্য সনাতন সম্প্রদায়। অনুষ্ঠানে প্রতিদিন আগত ভক্তদের জন্য খাবারের ব্যাবস্থাও রয়েছে। আগামী শনিবার ধর্মীয় আচার শেষে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।




