Thursday, June 11, 2026
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে আইডিইবি মুজিবুর রহমান সভাপতি ও মহসিনুল ইসলাম সম্পাদক নির্বাচিত 

পিরোজপুরে আইডিইবি মুজিবুর রহমান সভাপতি ও মহসিনুল ইসলাম সম্পাদক নির্বাচিত 

স্টাফ রিপোর্টার:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা নির্বাহী কমিটির (২০২৬-২০২৮ টার্ম) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর গঠিত কমিটি গত ৮ জুন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভ করে। নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট জেলা নির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোঃ মহসিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শেখ হোসনেয়ারা পপি। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আইডিইবির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সদস্য এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর জেলায় আইডিইবির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments