Monday, February 2, 2026
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুর হুলারহাটে গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর হুলারহাটে গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাস্তবায়নাধীন “পিরোজপুর জেলার তিনটি উপজেলার (পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার (১৯ শে জানুয়ারি) সকালে পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড এর হুলারহাট বাজারে গণশুনানির আয়োজন করা হয়।

উপস্থিত ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের সামনে খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রকল্পের আরবান প্ল্যানার শিকদার সাঈদুজ্জামান। এ সময় নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের জুনিয়র আরবান প্ল্যানার জনাব রিফাই রাফি রাসেল ও মোঃ মেরাজুল ইসলাম।

উক্ত গণশুনানিতে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments