পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুনের শারীরিক সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাচপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসুস্থ হাসান আল মামুনেট দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ। তিনি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি হাসান আল মামুন ভাইয়ের আশু রোগমুক্তি কামনা করেন।
দোয়া মাহফিলের আয়োজন করেন সদর উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফারদিন সেখ, যিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ সময় তিনি বলেন, “হাসান আল মামুন ভাই ছাত্ররাজনীতিতে একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা। তাঁর সুস্থতা কামনায় আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”
অনুষ্ঠান শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং উপস্থিত সকলে হাসান আল মামুনের দ্রুত আরোগ্য কামনা করেন।




