Saturday, June 20, 2026
Google search engine
Homeপিরোজপুরজুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :

জুবাইদা রহমান এর ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে  দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর ডাঃ জুবাইদা রহমান পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্নী আক্তার রশ্মির নেতৃত্বে পিরোজপুরের মা-আরেফুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের আহ্বায়ক ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্নী আক্তার রশ্মি বলেন,ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। সবাই ডাক্তার জুবাইদা রহমানের জন্য দোয়া করবেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া তারেক রহমান এর নেতৃত্বে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments