Wednesday, February 4, 2026
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুর সদরের টোনায় ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গণশুনানী

পিরোজপুর সদরের টোনায় ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গণশুনানী

স্টাফ রিপোর্টার: নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পিরোজপুর জেলার তিনটি উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার খসড়া উন্নয়ন পরিকল্পনা প্রণীত হয়েছে। প্রণীত খসড়া উন্নয়ন পরিকল্পনা বিষয়ে এই ৩টি উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার সকল ওয়ার্ডে ১৪ই জানুয়ারি ২০২৬ তারিখ হতে মাসব্যাপী গণশুনানীর কাজ চলমান থাকবে।

এরই ধারাবাহিকতায়, আগামী ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার পিরোজপুর সদর উপজেলার  টোনা ইউনিয়ন পরিষদ- এর  সামনে সকাল ১১ টা থেকে দিনব্যাপী এই গণশুনানি অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানিতে উপস্থিত থেকে সার্বিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আপনার মুল্যবান মতামত প্রদান করে উন্নয়ন পরিকল্পনা  চূড়ান্তকরণে সহযোগিতা করার জন্য আহবান করা হয়েছে। এ বিষয়ে নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সকলের সতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments