অগ্রণী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক অফিসের (অবঃ) সিনিয়র প্রিন্সিপাল মোঃ মহাসিন তালুকদার আজ আর নেই! তার মৃতুতে পিরোজপুরে নেমে এসেছে শোকের ছায়া। ব্রেন্ট টিউমারে আক্রান্ত হয়ে বুধবার (২৯ এপ্রিল) রাত ১০.৫০ টার দিকে শহরের মাছিমপুর এলাকা (এলজিইডি সংলগ্ন) শাম্মি ভিলা নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এলজিইডি সংলগ্ন বাতুল হাদী জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৬২ বছর। ঝালকাঠির রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মরহুম আব্দুল ওহাব তালুকদারের জেষ্ঠ্যপুত্র ও সাংবাদিক শাহনেওয়াজ সুমন এর ভগ্নিপতি। মৃত্যুকালে এক স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন উর্র্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। – স্টাফ রিপোর্টার॥




