Sunday, June 14, 2026
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চা” বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড সোসাইটি এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ইয়াসির আরাফাত খান। তিনি গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ হাওলাদার, ওজোপাডিকো ওয়েস্ট জোন, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মুহা. আমিনুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সমরজিৎ হালদার এবং অধ্যাপক মো. শাহাবুদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রম এবং বিজ্ঞানমনস্ক চিন্তাধারার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, গবেষণা ও বিজ্ঞানচর্চা একটি জাতির টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান হাতিয়ার।

সেমিনারে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও গবেষণামুখী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments