স্টাফ রিপোর্টার:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ডা. জুবাইদা রহমান পরিষদ।
শনিবার বিকেলে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যায়েল প্যালেস এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনেসহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর এবং ডা. জুবাইদা রহমান পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক সাম্মী আক্তার রশ্মির নেতৃত্বে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মুসা খান সবুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, মুর্ছালিন, মামুন, মাসুদ, জসিম, ফোরকানসহ পিরোজপুর জেলার সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।
প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আমরা সকল ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করছি।




