Saturday, February 28, 2026
Google search engine
HomeUncategorizedপিরোজপুরে জীবিকায়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে জীবিকায়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার : সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ,অর্থ মন্ত্রণালয় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা অফিস এসডিএফ পিরোজপুরের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামাল বাশার আঞ্চলিক পরিচালক এসডিএফ, বরিশাল অঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পিরোজপুর। বিশেষ অতিথি ছিলেন ড. অসীম কুমার সাহা জেলা ব্যবস্থাপক এসডিএফ এবং মো: মাজহারুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো: মেহেদী হাসান, শফিকুল ইসলাম খান রাজা, মো: গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কর্মকর্তা আইসিবি মো: মেজবা উর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা জীবিকায়ন মো: তুহিন আহমেদ এবং জেলা কর্মকর্তা আইটি মো: আরিফ উর রহমান।
    আঞ্চলিক পরিচালক বলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকিং শাখা-৯ এর প্রজ্ঞাপন দ্বারা ১২অক্টোবর, ২০০০ (২৭,আশ্বিন ১৪০৭বঙ্গাব্দ) তারিখে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অধিকতর সামাজিক ও অবকাঠামো গত সুবিধা সৃষ্টি, স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র বিমোচন কৌশলের সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নামে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান কোম্পানি আইন ১৯৯৪ প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থ ও সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলায় ১২৫ টি গ্রাম সমিতির ঘর নির্মাণ, ১২৫ টি গভীর নলকূপ, ১৮টি সোলার স্ট্রিট লাইট, ২১টি বিএফএস রোড, ৭টি কালভার্ট এর অবকাঠামো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জীবিকায়ন কার্যক্রম আইজিএ প্রশিক্ষণ গ্রহণ সংখ্যা -১৪০৪৭, ঘূর্ণায়মান বিতরণকৃত ঋণের সংখ্যা -১৮,৮৩৩, ঘূর্ণায়মান ঋণ বিতরণ কৃত মোট টাকা- ৫৩ কোটি ৭১ লক্ষ্য ৭৫ হাজার ,উৎপাদনকারী দল গঠন সংখ্যা- ২০, সদস্য সংখ্যা-৪০০, সমবায় রেজিস্ট্রেশন প্রাপ্ত উৎপাদনকারী দল সংখ্যা -২০,উক্ত দলের ফেয়ার ফান্ড গ্রহণকৃত সংখ্যা-১৮ টি উক্ত ফান্ড গ্রহণকৃত টাকা-১ কোটি ৯ লক্ষ ৯০ হাজার, ভ্যাকসিনেশন ক্যাম্প-১২৫ টি, বর্জ্য সংরক্ষণ ও জৈব সার তৈরি করে এমন উপকারভোগী-১৩৪৭, গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন করানো হয়েছে৷ ৯৫৩ টি।এছাড়া ও স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা এবং যুব কার্যক্রম ব্যাপকভাবে সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক জনাব আবু সাঈদ তার বক্তব্যে বলেন এসডিএফ এর সকল লক্ষ্য ও উদ্দেশ্য আমার ভালো লেগেছে এটা যেন স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয় এবং জবাবদিহিতা থাকে। এখানে আমাকে আমন্ত্রণ জানানো জন্য আমি কর্মশালা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে কোনো রাজনৈতিক দলের লোকেরা যেন আধিপত্য বিস্তার করে এর কার্যক্রম ভিন্ন পথে পরিচালিত না করে তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এর জন্য যদি প্রসাশনের সহযোগিতা প্রয়োজন হয় আমি তা করতে একমত আছি।আপনারা দেশের প্রান্তিক পর্যায়ে এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করেছেন এটা আমাদের বাংলাদেশের টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করছি। সবশেষে সভাপতি জনাব মো: কামাল বাশার বিভিন্ন সফলতা তুলে ধরেন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments