Tuesday, February 3, 2026
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরের দুর্গাপুরে গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুরের দুর্গাপুরে গণশুনানি অনুষ্ঠিত

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাস্তবায়নাধীন “পিরোজপুর জেলার তিনটি উপজেলার (পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় গণশুনানির আয়োজন করা হয়।

দুর্গাপুর ইউনিয়ন এর সচিব মোঃ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে চলমান পিরোজপুর উপজেলার ৩টি উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের কার্যক্রমের সার-সংক্ষেপ তুলে ধরেন প্রকল্পের আরবান প্ল্যানার  শিকদার সাঈদুজ্জামান। উক্ত গণশুনানিতে, দুর্গাপুর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ও সংরক্ষিত মহিলা জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন আজমিয়ারা খানম, মেজতাজুল উলুম কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হাজী মোঃ হারুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করে।

এ সময় অন্যান্যদের মাঝে নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রকল্পের জুনিয়র আরবান প্ল্যানার  রিফাই রাফি রাসেল, মোঃ মেরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণশুনানিতে অংশ নিয়ে তাদের লিখিত মতামত গ্রহণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments