Sunday, March 1, 2026
Google search engine
Homeসারাদেশঢাকাঅনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ)’র ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ)’র ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ আজ ১০ রমজান সিয়াম সাধানার মাসে অনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ) পরিবারে পক্ষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার বিকাল ৪.০০ টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে অনলাইন জার্নালিস্ট ইউনিটির ইফতার ও দোয়া মাহফি অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যানে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন,প্রধান উপদেষ্টা কবি অশোক ধর, সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা, উপদেষ্টা লেখক ও সাংবাদিক কবি নাজনীন সুলতানা স্বপ্না সহ মনব্যবর অতিথিবৃন্দ ও সংগঠনের সকল সদস্য বৃন্দ।

গণমাধ্যম রাস্ট্রের ৪র্থ স্তম্ভ বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত মাধ্যম হলো অনলাইন জার্নালিজম। প্রযুক্তির বদৌলতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী প্লাটফরম হলো অনলাইন প্লাটফরম। প্রযুক্তির বিশ্বায়নের যুগে সকল সাংবাদিকদের সাংবাদিকতার নৈতিকতা ধরে রেখে আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য দরকার সাংবাদিকতার সুস্থ্য ধারাকে বজায় রাখা। সাংবাদিকতার সুস্থ্য ধারা বজায় রেখে অনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ) সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি অন্যন্য প্লাটফরমে রুপ লাভ করবে বলে সকলে প্রত্যাশা করেন।

সাংবাদিক ও লেখক নাজনীন সুলতানা স্বপ্না বলেন অনলাইন জার্নালিস্ট ইউনিটি সাংবাদিকতার সুস্থ্যধারা বজায় রেখে আগামী প্রজন্মকে নতুনের পথ দেখাবে।

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর বলেন বিশ্বায়নের এই অত্যাধুনিক যুগে অনলাইন প্লাটফরম কে সামনের দিকে এগিয়ে নিতে অনলাইন জার্নালিস্ট ইউনিটির ভূমিকা আদর্শিক। এই সংগঠন তার আদর্শিক ভূমিকা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং সাংবাদিকতার জগতে নতুন পথের সন্ধান দিবে বলে বিশ্বাস করি।

শ্রমিক সংগঠনের মাস্টার হিসেবে খ্যাত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেই বলেন-সাংবাদিকতার মধ্যে প্রকৃত সাংবাদিকতা কে ধরে রাখতে হবে। বর্তমান সময়ে সাংবাদিকতায় অপসাংবাদিকতার কিছু বিষয় পরিলক্ষিত হয়। অনলাইন জার্নালিস্ট ইউনিটি সেগুলোকে দুর করতে ভূমিকা রাখবে যাতে ভবিষ্যতে এমনটি না থাকে। অত্যাধুনিক যুগে ডিজিটালের ছোয়াকে কাজে লাগিয়ে অনলাইন প্লাটফরম সামনে নতুন পথের নিশানা এনে দিবে যা হবে সাংবাদিকতা জগতের মাইলফলক।

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাদল এর পিতৃ বিয়োগে দোয়া,সহ সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন এর পিতার অসুস্থ্যতা থেকে সুস্থ্যতায় দোয়া ও দুর্ঘটনায় হাত ভেঙ্গে যাওয়ায় সহ সভাপতি এম.এস রানার সুস্থ্যতায় দোয়া কামনা করা হয়।

দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ)র ইফতার ও দোয়া সমাপ্ত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments