ভাণ্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক হাটের দিন স্থানীয় মাছ বাজার হতে মাছ ব্যবসায়ী মোঃ রাসেলের মাছের দোকান থেকে ৫টি নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা পরে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী রাসেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বড় ২টি মাছ ভাগ করে পৌরসভার বিভিন্ন এতিম খানায় ও বাকি ছোট ৩টি মাটিতে পুতে রাখা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মাছ ব্যাবসায়ী রাসেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদসহ অন্য সদস্য এবং বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।




