Monday, February 2, 2026
Google search engine
Homeনাজিরপুর নাজিরপুরে মালিখালীতে গণশুনানি অনুষ্ঠিত

 নাজিরপুরে মালিখালীতে গণশুনানি অনুষ্ঠিত

নাজিরপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়। মাটিভাঙ্গা ইউনিয়ন এর সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শাহাবুদ্দিন ফকির এর সভাপতিত্বে চলমান পিরোজপুর উপজেলার তিনটি উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের কার্যক্রমের সার-সংক্ষেপ তুলে ধরেন জিআইএস স্পেশালিস্ট মির্জা জাদিদ হাসান। গণশুনানিতে মাটিভাঙ্গা ইউ.পি সদস্যগণ, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন। নগর উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পনাবিদ শুভাশিস গোস্বামী এবং জুনিয়র জিআইএস স্পেশালিস্ট নাহিদুল ইসলাম।

গণশুনানিতে মাটিভাঙ্গা ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় গণশুনানিতে অংশগ্রহণকারীরা মালিখালী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙ্গন রোধে বেরিবাঁধ নির্মাণ, সাইক্লোন শেল্টার নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, গণশৌচাগার নির্মাণ, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, বাজার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, খেলার মাঠের উন্নয়ন-সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে গণশুনানি তে অংশগ্রহণ করার কথা শুনে  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণশুনানিতে অংশ নিয়ে তাদের লিখিত মতামত প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments